Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

‘গ্ল্যামার অ্যান্ড স্পাইসেস’ আয়োজনে কেডব্লুবিএ

কলকাতা উইমেন’স বিজনেস অ্যালায়েন্স (কেডব্লুবিএ)-র উদ্যোগে কলকাতায় ‘গ্ল্যামার অ্যান্ড স্পাইসেস’-এর প্রথম সংস্করণ অনুষ্ঠিত হল।

‘গ্ল্যামার অ্যান্ড স্পাইসেস’ আয়োজনে কেডব্লুবিএ
  • ২৩ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• কলকাতা উইমেন’স বিজনেস অ্যালায়েন্স (কেডব্লুবিএ)-র উদ্যোগে কলকাতায় ‘গ্ল্যামার অ্যান্ড স্পাইসেস’-এর প্রথম সংস্করণ অনুষ্ঠিত হল। মাতৃদিবস উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে মাতৃত্ব, প্রতিভা এবং নারীর একাত্মতাকে উদ্‌যাপন করতে নারী উদ্যোক্তা, গৃহিণী, পেশাদার এবং নানা সৃজনশীল ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। ঘর সামলে বাইরের জগতেও মেয়েদের সমান তালে এগিয়ে যাওয়াকে উৎসাহিত করতেই এমন এক উদ্যোগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য সোমা চক্রবর্তী, স্বাতী দাস চক্রবর্তী, মৌমিতা মুখোপাধ্যায়, সাংস্কৃতিক সম্পাদক পিয়ালী গোস্বামী সহ বহু সদস্য ও মহিলা উদ্যোগপতি।

Advertisement

রান্না ছাড়াও একটি ফ্যাশন শো-এর আয়োজনও করা হয়। রান্নার বিচারক হিসেবে ছিলেন রন্ধনবিশেষজ্ঞ বিপাশা মুখোপাধ্যায় এবং ফ্যাশন শো-এর বিচারক ছিলেন ফ্যাশন ডিজাইনার শান্তনু গুহ ঠাকুরতা, অভিষেক রায় প্রমুখ। 
সেই সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল সানরাইজের ‘মায়ের হাতের রান্না’ পর্বটি। শুধু বিভিন্ন ক্ষেত্রের নারীরাই নন, পুরুষরাও এতে অংশগ্রহণ করেন। রান্না আসলে ভালোবাসার জিনিস। সেই আবেগ এদিন সকল অংশগ্রহণকারীর মধ্যে দেখা গিয়েছিল। এছাড়া একটি বিশেষ ফিউশন ইন্দো-ওয়েস্টার্ন কালেকশনের ফ্যাশন প্রদর্শনীও ছিল। ২ বছরের শিশু থেকে ৬০ বছরের প্রৌঢ়রাও এই শো-এ অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে নারীশক্তির উত্থান ও ক্ষমতায়নের কথা বারবার উঠে আসে। নবীন মেয়েরাও যাতে স্টার্ট আপ শুরু করায় উৎসাহ পায়, তা নিয়েও আলোচনা চলে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ