Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

এনসিপিআইয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে কুণাল!

ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া বা এনসিপিআই দলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছে মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষকে।

এনসিপিআইয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে কুণাল!
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া বা এনসিপিআই দলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছে মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষকে। বুধবার এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন কুণাল। ওই গ্রুপের ছবি মোবাইলে তুলে ধরে তাঁর বক্তব্য, সকালবেলা দেখি আমাকে এনসিপিআই দলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড বা অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথমে কিছুক্ষণ ওই গ্রুপটি পর্যবেক্ষণ করি। তারপর গ্রুপের অ্যাডমিনকে ফোন করি জিজ্ঞাসা করি আমাকে কেন আপনাদের দলের গ্রুপে নিলেন? জনৈক ওই ব্যক্তি উত্তর দেন, কুণালবাবু আপনি একজন সাংবাদিক ও রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল, তাই ওই গ্রুপে রেখা হয়েছে। বিভিন্ন পরামর্শের জন্য। পাশাপাশি কুণাল এটাও বলেন, আমি ওই গ্রুপ থেকে এখনও বেরিয়ে আসিনি বা আমাকে বের করে দেওয়া হয়নি। ওই গ্রুপ থেকে অনেক তথ্য হাতে আসছে। এনসিপিআইতে যাঁরা আসছেন, তাঁদের অনেকের টাকা-পয়সা সংক্রান্ত কথোপকথন ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখতে পেয়েছি। স্ক্রিন শট রেখে দিয়েছি। সঠিক সময়ে তুলে ধরব। পাল্টা এনসিপিআই দলের রাজ্য সভাপতি জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় বলেন, কুণালবাবু তো একটি দলের বিধায়ক। হঠাৎ করে এনসিপিআই নিয়ে এত আগ্রহ প্রকাশ করছেন কেন?

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ