Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

লোকেশের প্রশংসায় কুম্বলে

যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল হতাশ করলেও জ্বলে উঠলেন লোকেশ রাহুল। লর্ডসে দুরন্ত শতরান হাঁকিয়ে দলকে ভরসা জোগালেন তিনি।

লোকেশের প্রশংসায় কুম্বলে
  • ১৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল হতাশ করলেও জ্বলে উঠলেন লোকেশ রাহুল। লর্ডসে দুরন্ত শতরান হাঁকিয়ে দলকে ভরসা জোগালেন তিনি। ১৩টি বাউন্ডারি সহ ১৭৭ বলে ১০০ রানের ইনিংস উপহার দিয়েছেন তিনি। সেই সুবাদে এক কৃতিত্বও গড়লেন লোকেশ। কোনও এশিয়ান ওপেনার হিসেবে লর্ডসে দু’টি সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি। ২০২১ সালেও স্টেডিয়ামে শতরান হাঁকিয়েছিলেন তিনি। রাহুল ছাড়া লর্ডসে দু’টি বা তার বেশি সেঞ্চুরি রয়েছে কেবল দিলীপ বেঙ্গসরকারের (৩টি)। তবে সেঞ্চুরির পরই শোয়েব বসিরের বলে আউট হন তিনি। আর এই দুরন্ত ইনিংসের জন্য লোকেশকে প্রশংসায় ভরালেন অনিল কুম্বলে। প্রাক্তন তারকার কথায়, ‘দুর্দান্ত ইনিংস খেলল ও। শুরুর দিকে জোফ্রা আর্চার ১৫০ কিমি প্রতি ঘণ্টায় বল করছিল। তাকে সামলানো সহজ ছিল না। আমি নিশ্চিত এই ইনিংসে ও তৃপ্ত।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ