সংবাদদাতা, বিষ্ণুপুর: কোতুলপুরে পুলিসের গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিস বৃহস্পতিবার আরও একজনকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম জুলফিকার আলি শেখ। পুলিস জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে হন্নে গ্রামে সরকারি কাজে গেলে পুলিস কর্মীদের হেনস্তা ও পুলিসের দু’টি গাড়িতে ভাঙচুরের অভিযোগ রয়েছে। তার ভিত্তিতে আগেই ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন আরও একজনকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, কোতুলপুরের হন্নে গ্রামে খড়ের লরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলবাহিনী পৌঁছতে দেরির অভিযোগ তুলে উত্তেজিত জনতা পুলিসকর্মীদেরকে হেনস্থা করে এবং পুলিসের দু’টি গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ওই ঘটনায় তদন্তে নেমে পুলিস ওইদিনই ৭ জন স্থানীয় বাসিন্দাকে গ্রেপ্তার করে।



