Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথিতে অটোর ধাক্কায় বৃদ্ধের মৃত্যু  

কাঁথিতে অটোর ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
 
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: কাঁথি থানার অযোধ্যাপুর এলাকায় কাঁথি-রসুলপুর সড়কে অটোর ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতের নাম হরিপদ জানা(৬০)। তাঁর বাড়ি অযোধ্যাপুর এলাকাতেই। জানা গিয়েছে, শনিবার হরিপদবাবু অযোধ্যাপুর বাসস্টপে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি অটো তাঁকে ধাক্কা মারে। তিনি গুরুতর জখম হন। স্থানীয় লোকজন ওই বৃদ্ধকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিস দেহটি ময়নাতদন্তে পাঠায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ