সংবাদদাতা, কাঁথি: কাঁথি থানার কুদভেড়ি এলাকায় এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। শনিবার তাকে বাড়ির ছাদে সিলিং ফ্যানে ওড়নার ফাঁসে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। দরজা ভিতর থেকে বন্ধ করে গলায় ফাঁস দেয় বছর সতেরোর ওই কিশোরী। খবর পেয়ে পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দরজা ভেঙে তার দেহ উদ্ধার করতে হয়। ওই কিশোরী স্থানীয় একটি হাইস্কুলে একাদশ শ্রেণিতে পড়াশোনা করত। তবে কী কারণে সে আত্মহত্যার পথ বেছে নেয়, পুলিস তা স্পষ্টভাবে জানতে পারেনি। পুলিস অনুমান করছে, ব্যক্তিগত কোনও কারণে মানসিক অবসাদে ভুগে ওই কিশোরী আত্মঘাতী হয়েছে। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।



