Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কেতুগ্রামে ডিমের দোকানের আড়ালে জুয়া, পাকড়াও ২

কেতুগ্রামে ডিমের দোকানের আড়ালে জুয়া, পাকড়াও ২
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: কেতুগ্রামের চিনিসপুরে ডিমের দোকানের আড়ালে রমরমিয়ে চলছিল জুয়াখেলা। সোমবার রাতে সেখানে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করে পুলিস। কম্পিউটার সহ নগদ টাকা উদ্ধার হয়। 
Advertisement
ধৃত লকাই শেখ ও রেইল শেখ কেতুগ্রাম থানার বিরুরি গ্রামের বাসিন্দা। মঙ্গলবার তাদের কাটোয়া মহকুমা এসিজেএম আদালতে তোলা হলে বিচারক দু’দিন পুলিস হেফাজতের নির্দেশ দেন।
পুলিস জানিয়েছে, কেতুগ্রামের চিনিসপুর বাসস্ট্যান্ডে ওই ডিমের দোকানের আড়ালে অনলাইন জুয়া চলছিল। দোকানের শাটার অর্ধেক নামিয়ে সেখানেই খেলা হতো। অ্যাপের মাধ্যমেই জুয়ার কার্ড দেখানো হতো। তারপর পয়েন্টের মাধ্যমে খেলা চলত। আগে থেকেই টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়। তারপর কম্পিউটারে কার্ড দেখিয়ে হাতে টোকেন নম্বর ধরিয়ে দেওয়া হয়। এসব অনলাইন জুয়ার কিছু এজেন্ট থাকে। তাদের মাধ্যমেই খেলা হয়। প্রতিদিন অনলাইন জুয়ায় প্রচুর টাকা লেনদেন হয়। এর ফাঁদে পড়ে যুবক থেকে বৃদ্ধ-বহু মানুষ সর্বস্বান্ত হচ্ছেন। নগদ টাকা না থাকলে মোবাইলের ইউপিআই দিয়েও লেনদেন হচ্ছে। এতে ধরা পড়ার সম্ভাবনা কম। কেতুগ্রাম থানার পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। পুরো চক্রকে ধরার জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে।
কেতুগ্রামের পাশাপাশি কাটোয়া শহরজুড়েও অনলাইন জুয়ার রমরমা শুরু হয়েছে। কাটোয়া শহরে ‘ওয়ান ফিগার’ জুয়া চলছে।। এতে প্রতিদিন এজেন্টদের কাছে গিয়ে টোকেন নম্বর খাতায় লিখে পয়সা জমা দিতে হয়। তারপর বিজেতা হলে নগদ টাকা মেলে। বিভিন্ন দোকানের আড়ালেই এসব খেলা চলছে।
সম্পর্কিত সংবাদ