নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: হরিহরপাড়ার চোয়া বাজার থেকে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করল পুলিস। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা বলে দাবি পুলিসের। ভিনদেশে পাচার করার আগেই তক্ষকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতরা হল সুজাউদ্দিন শেখ, ফিরোজ আহমেদ ও প্রদীপ ঘোষ। সুজাউদ্দিন ও ফিরোজের বাড়ি বেলডাঙা থানা এলাকায়। প্রদীপের বাড়ি হরিহরপাড়ায়। এরা সকলেই তক্ষক কেনাবেচা ও টাকা লেনদেনের সঙ্গে যুক্ত আছে বলে পুলিসের প্রাথমিক অনুমান।
Advertisement
পুলিস জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার চোয়া বাজার এলাকায় অভিযান চালানো হয়।
সন্দেহভাজন তিনজনকে দেখে পুলিসের সন্দহ হয়। দাঁড় করিয়ে তাদের তল্লাশি চালানো হয়। তখনই উদ্ধার হয় বিরল প্রজাতির এই তক্ষকটি। চোরা বাজারে এর মূল্য প্রায় এক কোটি টাকার কাছাকাছি। ধৃতদের মঙ্গলবার বহরমপুর আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পেরেছে, এরা চোরাই পশুর কারবার করে। এদের সঙ্গে দেশের বাইরেও বেশ কিছু পাচারকারীদের যোগাযোগ আছে। জেলার বিভিন্ন জায়গা থেকে বিরল প্রজাতির পশু-পাখি বিদেশে পাচার করে। এর সঙ্গে আর কে বা কারা জড়িত আছে সেই ব্যাপারে তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিস।
থানার এক অফিসার বলেন, কোথা থেকে এই তক্ষক ধরা হয়েছিল, সেই ব্যাপারে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। অনুমান করা হচ্ছে এই তক্ষক বিদেশে পাচার করত। কীভাবে এবং কোন রুটে এই তক্ষক বিদেশে পাড়ি দিত সেগুলি জানার চেষ্টা চলছে।