Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাটোয়ায় সিপিএমের জনসভায় সুজন  

কাটোয়ায় সিপিএমের জনসভায় সুজন
 
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: রবিবার বিকেলে কাটোয়ার গড়াগাছায় জনসভা করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সেখানে তিনি কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করেন। সুজনবাবু বলেন, মোদি জমানায় অনাসৃষ্টি চলছে। জিনিসপত্রের দাম কয়েকগুণ বেড়ে গিয়েছে। পেট্রোল, ডিজেলের দাম বেড়েছে। ডলারের দাম ৪৬ শতাংশ বেড়েছে।  ওষুধের দাম অস্বাভাবিক হারে বেড়েছে।এদিন তিনি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, মোদিজি বলেন তিনি নাকি চৌকিদার। আদানির ৮৮ হাজার কোটি টাকা ঋণ মকুব করেছেন। আর বাংলার কৃষকরা কাঁদছেন। আমেরিকা গৌতম আদানির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আর আদানির বন্ধু মোদি। এক দেশ, এক ধর্ম, এক খাদ্যাভাস নিয়ে বিজেপি মেতে উঠেছে। অথচ যুবকদের চাকরি নেই। 
Advertisement
সম্পর্কিত সংবাদ