সংবাদদাতা, কৃষ্ণনগর: বৃহস্পতিবার সকালে কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়া স্টেশনের বাইরে থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম পরভিন বেগম। বাড়ি বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া থানার খোড়ালিয়ায়।
Advertisement
এই বাংলাদেশি মহিলা আট-ন’মাস আগে বনগাঁ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। দালালের মারফত সে এদেশে ঢোকে। আগে সে মুম্বইয়ে কাজ করেছিল। পুলিসি ধরপাকড়ের ভয়ে পালিয়ে এসেছে। পুলিস ওই মহিলার কাছ থেকে মোবাইল, নতুন ঘড়ি, ক্যামেরা, আধার কার্ড, একটি প্যান কার্ড ও ভারতীয় টাকা উদ্ধার করেছে। মহিলার আরও সঙ্গীসাথী ছিল। তারা পালিয়ে গিয়েছে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
রাতের অন্ধকার, ভোরের কুয়াশায় প্রতিনিয়ত ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে অবাধে ঢুকে পড়ছে অনুপ্রবেশকারীরা। নদীয়ার ধানতলা, গাংনাপুর ও হাঁসখালি থানা এলাকা দিয়ে অনুপ্রবেশ হয়ে চলেছে। মাঝেমধ্যেই অনুপ্রবেশকারী, কখনও আবার আশ্রয়দানকারী বা দালাল ধরা পড়ছে। এতে বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ নজরদারি এড়িয়ে লোকালয়ে এসে গা-ঢাকা দিচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। তবে অনুপ্রবেশ রুখতে পুলিস দফায় দফায় চিরুনি তল্লাশি চালাচ্ছে। বিশেষ অভিযানে বহু অনুপ্রবেশকারী ও ভারতীয় দালাল ধরা পড়েছে।
গত দু’মাসে ২০০’র বেশি অনুপ্রবেশকারীকে রানাঘাট পুলিস জেলার তরফে গ্রেপ্তার করা হয়েছে। এই পরিস্থিতিতে কৃষ্ণগঞ্জের অরক্ষিত এলাকা নিয়ে উদ্বেগ থেকেই যায়। অরক্ষিত এলাকা বলতে বিজয়পুরের প্রায় দুই কিমি এলাকা। সেখান দিয়ে বহুদিন ধরে পাচারের অভিযোগ রয়েছে। এখন বাংলাদেশে অস্থির পরিস্থিতির জেরে সীমান্তে বিএসএফের নজরদারি সত্ত্বেও অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ ক্রমশ বেড়েই চলেছে।