Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কেশিয়াড়িতে বাইক দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু, জখম দাদা

কেশিয়াড়িতে বাইক দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু, জখম দাদা
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা বেলদা: ট্রাক্টরের পিছনে বাইকের ধাক্কায় মৃত্যু হল ভাইয়ের। জখম হয়েছেন দাদা। দুর্ঘটনাটি ঘটেছে কেশিয়াড়ি থানার কলাবনী এলাকায়।  মৃতের নাম অনন্ত মাণ্ডি(২০)। আহত দাদার নাম সুশান্ত মাণ্ডি। তাঁদের বাড়ি কেশিয়াড়ি থানার কলাবনী এলাকায়। পুলিস মৃতদেহটি উদ্ধার করে শুক্রবার ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
Advertisement
পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দাঁতনের দিক থেকে বাইকে চেপে জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিলেন দাদা ও ভাই। বাড়ির কাছাকাছি কলাবনী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টরের পিছনে সজোরে ধাক্কা মারে তাঁদের বাইকটি। ঘটনায় তাঁরা গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে স্থানীয়রা বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অনন্তকে মৃত বলে ঘোষণা করেন। সুশান্তবাবুকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। 
বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, দুর্ঘটনা প্রবণ জনবহুল এই এলাকায় গাড়ির গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হোক। এই দাবিতে তাঁরা জাতীয় সড়ক অবরোধ করেন।
সম্পর্কিত সংবাদ