Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কুশিদায় তরুণের রহস্য মৃত্যু

হরিশ্চন্দ্রপুরের কুশিদায় তরুণের রহস্য মৃত্যু ঘিরে শোরগোল। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত অভিজিৎ রায়ের (১৭) বাড়ি কুশিদার টোলারামপুরে। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ফাঁকা মাঠে গম খেতে আমগাছে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।

কুশিদায় তরুণের রহস্য মৃত্যু
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: হরিশ্চন্দ্রপুরের কুশিদায় তরুণের রহস্য মৃত্যু ঘিরে শোরগোল। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত অভিজিৎ রায়ের (১৭) বাড়ি কুশিদার টোলারামপুরে। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ফাঁকা মাঠে গম খেতে আমগাছে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ময়নাতদন্তের জন্য দেহ মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিস। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল দশটা নাগাদ গ্রামের বাসিন্দারা দেখেন আমগাছ থেকে গলায় দড়ি বাঁধা অবস্থায় তরুণের দেহ ঝুলছে। কিন্তু জমিতে হাঁটু গেড়ে থাকা অবস্থায় দেহ পাওয়া গিয়েছে বলে খুনের অভিযোগ করছে পরিবার। 
Advertisement
সম্পর্কিত সংবাদ