Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কালনায় অটো-ট্রাক্টরের ভয়াবহ সংঘর্ষ, মৃত ১, জখম ৪

সাতসকালে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। কালনা-বর্ধমান রোডের সারগড়িয়া মোড়ের কাছে অটো ও ট্রাক্টরের ভয়াবহ সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের

কালনায় অটো-ট্রাক্টরের ভয়াবহ সংঘর্ষ, মৃত ১, জখম ৪
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২৬
Prefer us on Google

সংবাদদাতা, কালনা: সাতসকালে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। কালনা-বর্ধমান রোডের সারগড়িয়া মোড়ের কাছে অটো ও ট্রাক্টরের ভয়াবহ সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। পাশাপাশি এই দুর্ঘটনায় জখম হয়েছেন আরও চারজন। মৃতের নাম দীপ প্রামাণিক (২৬)।  কালনার মেদগাছি এলাকার স্থানীয় বাসিন্দা তিনি। আহতদের মধ্যে এক অন্তঃসত্ত্বা মহিলাও রয়েছেন বলে জানা গিয়েছে। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল প্রায় ৮টা নাগাদ কালনা থানার ইসলামপুর থেকে ৭ থেকে ৮ জন যাত্রী নিয়ে একটি অটো ধাত্রীগ্রামের দিকে যাচ্ছিল। কিছুটা এগিয়ে যাওয়ার পর সারগড়িয়া মোড়ের কাছে একটি ট্রাক্টরের সঙ্গে অটোটির ভয়াবহ সংঘর্ষ হয়। সেই জেরে অটোটি সম্পূর্ণ উল্টে যায়। দুর্ঘটনাটি দেখে স্থানীয় বাসিন্দারা ছুঁটে গিয়ে অটোর যাত্রীদের উদ্ধার করে তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যান। এরপর হাসপাতালে কর্মরত চিকিৎসক তাঁদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি বাকি চারজন আহত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যার মধ্যে এক অন্তঃসত্ত্বা মহিলাও রয়েছে বলে জানা গিয়েছে। অপরদিকে ওই মহিলার স্বামীও এই দুর্ঘটনায় জখম হন। জখম গুরুতর হওয়ায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্যদিকে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত অটো এবং ট্রাক্টরটিকে আটক করেছে ইতিমধ্যেই। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ