সংবাদদাতা, কাটোয়া: কেরল থেকে বাড়ি ফেরার সময় পূর্বস্থলীর এক পরিযায়ী শ্রমিক নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁর নাম আব্দুল কারিকর(৫৫)। টানা ১২ দিন ধরে তাঁর কোনও খোঁজ পাচ্ছেন না পরিবারের লোকজন। ট্রেনে ফেরার সময় স্ত্রীর সঙ্গে ফোনে কথাও হয় তাঁর। তারপর থেকেই তাঁর মোবাইল বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় চরম উদ্বেগে ওই শ্রমিকের পরিবার।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আব্দুলবাবু পূর্বস্থলী থানার নতুন বাজারপাড়ার বাসিন্দা। তিনি কেরলে কোটেন থানা এলাকার লালিয়াঘড়িতে রাজমিস্ত্রীর কাজ করতেন। বাড়িতে স্ত্রী তারা বিবি ও ছেলে আনারুল কারিকর থাকেন। আগেই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। পরিবারের দাবি, ২৭ সেপ্টেম্বর আব্দুল কারিকর বাড়ি ফেরার জন্য ট্রেন ধরেন। তারপর ট্রেনে উঠে নাকি বেশ কয়েকবার স্ত্রীর সঙ্গে তাঁর কথাও হয়। তারপর থেকেই আর তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।
বৃহস্পতিবার তাঁর ছেলে আনারুল কারিকর বলেন, বাড়ি ফেরার সময় বাবার সঙ্গে আরও একজন ছিল বলে শুনেছিলাম। তাঁর বাড়ি মুর্শিদাবাদের সালারে। তিনি আমাদের ফোনে জানিয়েছেন তাঁর সঙ্গে বাবা নাকি ওই ট্রেনে চাপেননি। স্ত্রী তারা বিবি বলেন, আমার স্বামীর কাছে আধারকার্ড রয়েছে। পূর্বস্থলী থানায় গিয়েছিলাম। কিন্তু কোনও খোঁজ পাইনি। আদৌ তিনি বেঁচে আছেন কি না সেটাই জানতে পারছি না।