নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: মঙ্গলবার সন্ধ্যায় সিউড়ি স্টেডিয়ামে সিএবির ‘পেটাও বাংলা পেটাও’ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হল। খেলা দেখতে দর্শকদের ঢল নামে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায়, অনুব্রত মণ্ডল। সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ জেলা প্রশাসনের একাধিক কর্তা উপস্থিত ছিলেন। এদিন এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বর্ধমান ও নদীয়া জেলা। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফাইনাল ম্যাচের সূচনা হয়। হলুদ-নীল বেলুনে গোটা মাঠ ভরে উঠে। জেলার ক্রিকেটারদের প্রশংসা শোনা যায় সিএবি কর্তাদের গলায়। রাত পর্যন্ত ফাইনাল ম্যাচ চলে।



