Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গ্রামে গ্রামে ‘উন্নয়নের পাঁচালি’ শোনাচ্ছেন কৃষ্ণা

গ্রামে গ্রামে ‘উন্নয়নের পাঁচালি’ শোনাচ্ছেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন। প্রবল ঠান্ডা উপেক্ষা করে সেই পাঁচালি শুনতে উপচে পড়ছে মহিলাদের ভিড়।

গ্রামে গ্রামে ‘উন্নয়নের পাঁচালি’ শোনাচ্ছেন কৃষ্ণা
  • ৭ জানুয়ারি, ২০২৬ ১২:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: গ্রামে গ্রামে ‘উন্নয়নের পাঁচালি’ শোনাচ্ছেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন। প্রবল ঠান্ডা উপেক্ষা করে সেই পাঁচালি শুনতে উপচে পড়ছে মহিলাদের ভিড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের গত ১৫ বছরের উন্নয়ন পাঁচালির ঢংয়ে পড়ে শোনানো হচ্ছে। তুলসি মঞ্চ বানিয়ে, তার চারদিকে গোল হয়ে বসে উন্নয়নের ওই পাঁচালি শুনছেন মহিলারা। শঙ্খ ও উলুধ্বনি দিচ্ছেন তাঁরা। রাজ্যের পাশাপাশি জেলাতেও উন্নয়নের কী কাজ হয়েছে, বিশেষ করে মহিলাদের উন্নয়নে কী করা হয়েছে, তুলে ধরা হচ্ছে সেসবের খতিয়ান।

Advertisement

মঙ্গলবার সন্ধ্যায় জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া পঞ্চায়েতের অধীন রাখালদেবী প্রাইমারি স্কুল মাঠে উন্নয়নের পাঁচালি শুনতে ভিড় জমান এলাকার মহিলারা। জেলা পরিষদের সভাধিপতি তাঁদের ওই পাঁচালি পড়ে শোনান। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত ১৫ বছরে রাজ্যে যে উন্নয়ন হয়েছে, সাধারণ মানুষের জন্য যেসব জনমুখী প্রকল্প রয়েছে, সেগুলি আরও বেশি করে প্রতিটি এলাকায় বিশেষ করে মহিলাদের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ। প্রতিটি উন্নয়নের পাঁচালি শুনতে উপচে পড়ছে মহিলাদের ভিড়। ঠান্ডা উপেক্ষা করে তাঁরা যোগ দিচ্ছেন। খুব ভালো সাড়া পাচ্ছি আমরা।’

মহিলা তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভানেত্রী নুরজাহান বেগম বলেন, নেতৃত্বের নির্দেশ মতো স্থানীয় মহিলাদের নিয়ে প্রতিটি বুথে অন্তত তিনটি করে ‘উন্নয়নের পাঁচালি’র আসরের আয়োজন করা হচ্ছে। জেলাজুড়ে চলা এই কর্মসূচিতে খুব ভালো সাড়া মিলছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ