Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

কোরিয়ান পট্যাটো বলস

মোলায়েম করে মাখা সেদ্ধ আলু ১ কাপ, কর্নফ্লাওয়ার কাপ, নুন স্বাদ মতো, সয়া স্যস ২ চা চামচ, টম্যাটো স্যস ১ চা চামচ, গোলমরিচ গুঁড়ো চা চামচ, চিলি ফ্লেক্স  চা চামচ, পেঁয়াজ পাতা কুচি ২ টেবিল চামচ, তিলের তেল ২ টেবিল চামচ, সাদা তিল চা চামচ।

কোরিয়ান পট্যাটো বলস
  • ২৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

উপকরণ: মোলায়েম করে মাখা সেদ্ধ আলু ১ কাপ, কর্নফ্লাওয়ার  কাপ, নুন স্বাদ মতো, সয়া স্যস ২ চা চামচ, টম্যাটো স্যস ১ চা চামচ, গোলমরিচ গুঁড়ো চা চামচ, চিলি ফ্লেক্স  চা চামচ, পেঁয়াজ পাতা কুচি ২ টেবিল চামচ, তিলের তেল ২ টেবিল চামচ, সাদা তিল  চা চামচ।

Advertisement

প্রণালী: সেদ্ধ আলুতে স্বাদ মতো নুন, ১ চা চামচ সাদা তেল ও কর্নফ্লাওয়ার যোগ করে মোলায়েম করে মেখে নিন। মাখার সময় খেয়াল রাখবেন কোনও ডেলা না থাকে। কড়াইতে জল গরম হতে দিন। গরম জলে তা গোল করে গড়ে একে একে ছেড়ে দিন। পট্যাটো বল তৈরি হবে। তা আস্তে আস্তে জলের উপরে ভেসে উঠবে তখন আঁচ কমিয়ে দিয়ে মিনিট দুয়েক রেখে দিন। এবার বরফ ঠান্ডা জলে তা কিছুক্ষণ ডুবিয়ে রেখে তুলে নিন। বলগুলির উপর সমস্ত স্যস গোলমরিচ চিলি ফ্লেক্স ছড়িয়ে সাবধানে চামচে করে মাখিয়ে দিন। কড়াইতে তিলের তেল গরম করে রসুন কুচি ও সাদা তিল ভেজে নিন। তেল সমেত এই মশলা পট্যাটো বলের উপর ছড়িয়ে দিন।

Advertisement
সম্পর্কিত সংবাদ