Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শালিমার নয়, হাওড়া স্টেশন থেকেই ছাড়বে করমণ্ডল ও ধৌলি এক্সপ্রেস

১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস এখন দুপুর ৩টে ১৫ মিনিটে শালিমার স্টেশন থেকে রওনা দেয় চেন্নাইয়ের উদ্দেশে

শালিমার নয়, হাওড়া স্টেশন থেকেই ছাড়বে করমণ্ডল ও ধৌলি এক্সপ্রেস
  • ১৯ জুন, ২০২৫ ১৩:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা ও তামিলনাড়ু যাওয়ার অন্যতম দুই গুরুত্বপূর্ণ ট্রেন হল শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস ও শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস। এতদিন এই ট্রেন দুটি ছাড়ত হাওড়ার শালিমার স্টেশন থেকে। তবে আগামী ২৫ আগস্ট থেকে আর শালিমার নয়, ওই ট্রেন দুটি ছাড়বে হাওড়া স্টেশন থেকেই। এমনটাই ঘোষণা করেছে রেল। বিজ্ঞপ্তিও জারি করে দেওয়া হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের তরফে। ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস এখন দুপুর ৩টে ১৫ মিনিটে শালিমার স্টেশন থেকে রওনা দেয় চেন্নাইয়ের উদ্দেশে।

Advertisement

আগামী ২৫ আগস্ট থেকে এই ট্রেনটি দুপুর ৩টে ১০ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে। ১২৮৪২ ডাউন করমণ্ডল এক্সপ্রেস চেন্নাই থেকে ছেড়ে বেলা ১১টা ৫ মিনিটে শালিমার স্টেশন পৌঁছয়। আগামী ২৫ আগস্ট থেকে বেলা ১১টায় হাওড়া স্টেশনে ঢুকবে ট্রেনটি। এখন ১২৮২১ আপ ধৌলি এক্সপ্রেস সকাল ৯টা ১৫ মিনিটে শালিমার স্টেশন থেকে ছাড়ে পুরীর উদ্দেশে। আগামী ২৫ আগস্ট থেকে সকাল ৯টা ১০ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে এই ট্রেনটি। ১২৮২২ ডাউন ধৌলি এক্সপ্রেস সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে এখন শালিমার স্টেশনে পৌঁছয়। আগামী ২৫ আগস্ট থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় সেটি হাওড়া স্টেশনে পৌঁছবে। কিন্তু কেন এই সিদ্ধান্ত সেই বিষয়ে কিছুই জানা যায়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ