Bartaman Logo
২৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

১ ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা, জানুন আজকের আপডেট

একদিনে প্রায় এক ডিগ্রি বৃদ্ধি। যার ফলে ফের ১১ ডিগ্রির ঘরে চলে এলো কলকাতার তাপমাত্রা। যদিও এখনও তা স্বাভাবিকের থেকে অনেকটাই নীচে।

১ ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা, জানুন আজকের আপডেট
  • ৮ জানুয়ারি, ২০২৬ ১২:০১
Prefer us on Google

কলকাতা, ৮ জানুয়ারি: একদিনে প্রায় এক ডিগ্রি বৃদ্ধি। যার ফলে ফের ১১ ডিগ্রির ঘরে চলে এলো কলকাতার তাপমাত্রা। যদিও এখনও তা স্বাভাবিকের থেকে অনেকটাই নীচে। আগামী দু-তিনদিন দক্ষিণবঙ্গে শীতের তীব্রতা মোটামুটি একইরকম থাকবে। জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

Advertisement

গত মঙ্গলবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় মরশুমের শীতলতম দিন ছিল। ওই দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি। বুধবার তা বেড়ে ১০.৩ ডিগ্রি হয়। আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা বেড়ে হয়েছে ১১.৬ ডিগ্রি। গতকালের তুলনায় তাপমাত্রা ১.৩ ডিগ্রি বাড়লেও তা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি নীচে। শীতে কাঁপছে অন্য জেলাগুলিও। দক্ষিণবঙ্গের মধ্যে শীতলতম স্থান শ্রীনিকেতন। আজ সকালে সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, উত্তরের পার্বত্য অঞ্চলের মধ্যে দার্জিলিংয়ের তাপমাত্রা নেমে এসেছে ১ ডিগ্রিতে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দু-তিনদিন দক্ষিণবঙ্গে শীতের তীব্রতা মোটামুটি একইরকম থাকবে। সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তারপর সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের মতো বাড়লেও শীতের আমেজ বজায় থাকবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১২-১৩ ডিগ্রির আশপাশে আসতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ