নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বাভাবিকের থেকে কমলেও শহরের তাপমাত্রা অপরিবর্তিত। আজ,সোমবার কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি কম। ররিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রিতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। পারদ মোটের উপর অপরিবর্তিত থাকবে। উত্তুরে হাওয়া সক্রিয় থাকার কারণে রাজ্যজুড়ে যে শীতের আমেজ চলছে, তা আগামী কদিন মোটামুটি একইরকম থাকবে।



