Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের ভূমিকম্পে কাঁপল কলকাতা, এবার উৎসস্থল বাংলাদেশ

আবারও ভূমিকম্প কলকাতায়। গত ৩ ফেব্রুয়ারি রাত ৯টা নাগাদ শহর কলকাতা কেঁপে ওঠে। এরপর আজ শুক্রবার দূপুর ১টা বেজে ২৩ মিনিট  নাগাদ তীব্র কম্পন অনুভূত হল কলকাতায়।

ফের ভূমিকম্পে কাঁপল কলকাতা, এবার উৎসস্থল বাংলাদেশ
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:০২
Prefer us on Google

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি: আবারও ভূমিকম্প কলকাতায়। গত ৩ ফেব্রুয়ারি রাত ৯টা নাগাদ শহর কলকাতা কেঁপে ওঠে। এরপর আজ শুক্রবার দূপুর ১টা বেজে ২৩ মিনিট  নাগাদ তীব্র কম্পন অনুভূত হল কলকাতায়। এবারের ভূমিকম্পের উৎসস্থল হল বাংলাদেশের সাতক্ষীরা, যা টাকি থেকে ২৬ কিমি দূরে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.৫। কেন্দ্রস্থল মাটি থেকে ৯.৮ কিলোমিটার গভীরে। কম্পনের জেরে কয়েক সেকেন্ড টানা কেঁপে উঠল কলকাতা সহ আশপাশের জেলা।

Advertisement

ভূমিকম্পের আতঙ্কে অফিস, বাড়ি থেকে বেড়িয়ে আসেন বহু মানুষ। পথ চলতি মানুষও অনুভব করেন কম্পনের তীব্রতা। কম্পনের ফলে বিভিন্ন জায়াগায় আতঙ্কের সৃষ্টি হয়। ভুমিকম্পের পর রটে যায় কলকাতার বেশ কয়েকেটি বহুতল বাড়ি  হেলে গিয়েছে। যেমন গনেশ চন্দ্র অ্যাভিনিউর একটি বাড়ির কথা সামনে আসে। যদিও স্থানীয়দের মতে বাড়িটি তৈরী হওয়ার সময় থেকে.একই ভাবে ছিল। বাড়িটির পরিদর্শনে যান দমকল এবং কলকাতা পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের অফিসাররা। 

যদিও কলকাতায় ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও ক্ষতি হয়েছে উত্তর ২৪ পরগনার বেশ কিছু জায়গায়। এই জেলার টাকিতে সবথেকে বেশি অনুভূত হয় ভূমিকম্পের তীব্রতা। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়ি, দোকান। এছাড়াও দক্ষিণঙ্গের অন্যান্য জেলাতেও প্রভাব পড়ে ভুমিকম্পের। কম্পনের প্রভাব পড়েছে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মেদিনীপুরের একাধিক এলাকায়। একই মাসের মধ্যেই দু-বার কম্পনের সাক্ষী থাকল শহর কলকাতা।

 কলকাতার পাশাপাশি এদিন ফের কেঁপে উঠল সিকিমও। রিখটার স্কেলে এখানকার কম্পনের মাত্রা ছিল ২.৪।

Advertisement
সম্পর্কিত সংবাদ