Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চার দিনের মাথায় উল্টোডাঙায় চুরির কিনারা করল লালবাজার, উদ্ধার সোনা ও হীরের গয়না

উল্টোডাঙায় চার দিনের মাথায় সওয়া এক কোটি টাকার হীরে ও সোনার গয়না চুরির কিনারা করল লালবাজার। এই দুঃসাহসিক চুরিতে জড়িত থাকার অভিযোগে কলকাতা পুলিসের অ্যান্টি বার্গলারি স্কোয়াডের গোয়েন্দারা দু’জনকে গ্রেপ্তার করেছেন।

চার দিনের মাথায় উল্টোডাঙায় চুরির কিনারা করল লালবাজার, উদ্ধার সোনা ও হীরের গয়না
  • ১৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উল্টোডাঙায় চার দিনের মাথায় সওয়া এক কোটি টাকার হীরে ও সোনার গয়না চুরির কিনারা করল লালবাজার। এই দুঃসাহসিক চুরিতে জড়িত থাকার অভিযোগে কলকাতা পুলিসের অ্যান্টি বার্গলারি স্কোয়াডের গোয়েন্দারা দু’জনকে গ্রেপ্তার করেছেন। ধৃতরা হল তাপস দে (৩৫) এবং বাবুল ধর (৪৩)। বাবুল চোরাই মালের ‘রিসিভার’। তাপসকে জিজ্ঞাসাবাদ করে হীরে ও সোনার গয়না উদ্ধার করা হয়েছে। কলকাতা পুলিসের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন।

Advertisement

কীভাবে এই চুরির কিনারা হল? গোয়েন্দা বিভাগের এক সূত্র জানিয়েছে, সোর্সের দেওয়া তথ্য এবং সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে প্রথমে তাপসকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে বাবুলকে পাকড়াও করা হয়। উল্লেখ্য, ৮ জুন মাঝরাত থেকে ৯ জুন ভোরের মধ্যে উল্টোডাঙা থানার পি-১৯৩ সিআইটি স্কিম রোডে একটি ফ্ল্যাটের ঠাকুরঘরের জানালার গ্রিল কেটে দুষ্কৃতীরা ভিতরে ঢোকে। তদন্তে নেমে উল্টোডাঙা থানা এবং লালবাজারের অ্যান্টি বার্গলারি স্কোয়াডের গোয়েন্দারা লক্ষ্য করেন, বাজাজ পরিবারের ঠাকুরঘরের সিংহাসনের পাশে একটি খাট রয়েছে। ঠাকুরঘর থেকে সোজা এগলেই পড়ে একটি হলঘর। ওই হলের একপাশে ছেলে-বউমার ঘর। অন্যপাশে, বাবা-মায়ের ঘর। ঘটনাচক্রে বাবা-মায়ের ঘরের আলমারির চাবি সেখানেই ঝুলছিল। ফলে এক দুষ্কৃতী আলমারির লকারে থাকা নগদ ২ লক্ষ টাকার পাশাপাশি ১.২৫ কোটি টাকার হীরে ও সোনার গয়না নাগালে পেয়ে যায়।
লকার থেকে গয়না ও নগদ টাকা নেওয়ার পর ঠাকুরঘরের খাটে বসে সেসব জিনিস নিজের ঝোলায় ভরে। কারণ, ওই খাটেই গয়নার একাধিক খালি বাক্স পাওয়া গিয়েছে। এদিকে, ধৃত তাপস দে’কে শুক্রবার শিয়ালদহ আদালতে তোলা হলে বিচারক ২০ জুন পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ