Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

আরও ১৫ হাজার গাড়ি পার্কিংয়ের দায়িত্ব বণ্টনের পথে কলকাতা পুরসভা

নতুন করে প্রায় ১৫ হাজার গাড়ি পার্কিংয়ের লট বণ্টন করা হবে। তার জন্য ই-অকশন ডাকতে চলেছে কলকাতা পুরসভা। শহরের যত্রতত্র পার্কিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

আরও ১৫ হাজার গাড়ি পার্কিংয়ের দায়িত্ব বণ্টনের পথে কলকাতা পুরসভা
  • ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন করে প্রায় ১৫ হাজার গাড়ি পার্কিংয়ের লট বণ্টন করা হবে। তার জন্য ই-অকশন ডাকতে চলেছে কলকাতা পুরসভা। শহরের যত্রতত্র পার্কিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তার পরিপ্রেক্ষিতে নতুন করে পার্কিং লটের দায়িত্ব বণ্টনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে।

Advertisement

কলকাতা পুরসভার পার্কিং বিভাগ সূত্রে খবর, এই ১৫ হাজার গাড়ির মধ্যে প্রায় সাড়ে পাঁচ হাজার গাড়ি পার্কিং করার জন্য নতুন টেন্ডার হবে। বাদবাকি ক্ষেত্রে পুরানো টেন্ডারের পুনর্নবীকরণ করা হবে। শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে যেখানে সেখানে কার পার্কিংয়ের বিষয়ে অসন্তোষ জানিয়েছেন মন্ত্রী। রাস্তা থেকে শুরু করে বাজার, বিভিন্ন জায়গায় ঘুরে বেআইনিভাবে গাড়ি পার্কিং করা নিয়ে নাগরিকদের সতর্কও করেছেন অগ্নিমিত্রাদেবী। ইতিমধ্যে কলকাতা পুরসভা বিভিন্ন পার্কিং লটে রেট চার্ট ঝুলিয়ে দিয়েছে। নির্দিষ্ট ফি’র বাইরে বেআইনিভাবে বাড়তি টাকা নেওয়া চলবে না, স্পষ্ট বার্তা দিয়েছেন মন্ত্রী। এবার নতুন করে দিন এবং রাতের পার্কিং লটের দায়িত্ব বণ্টন করা হবে। সেখানে ব্যবহার হবে ওপিএস মেশিন, যাতে মেশিনের মাধ্যমেই পার্কিং চার্জ আদায় করা যায়। 
উল্লেখ্য, কয়েক বছর আগে তৃণমূল কংগ্রেসের পুরবোর্ড থাকাকালীন এই উদ্যোগ নেওয়া হয়েছিল। পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছিল বিশেষ অ্যাপ। গ্র্যান্ড হোটেলের সামনে বড়ো করে উদ্বোধন হয়েছিল তার। ঠিক ছিল, মেশিনের মাধ্যমে পার্কিং চার্জ নেওয়া হবে। শহরের কোন পার্কিং লট ফাঁকা রয়েছে, কোথায় কত টাকা ফি, সবটাই অ্যাপ থেকে দেখা যাবে। কিন্তু চালু হওয়ার কয়েক মাসের মধ্যেই গোটা অনলাইন ব্যবস্থা লাটে ওঠে। পার্কিং লটের দায়িত্বপ্রাপ্ত বহু এজেন্সি এই মেশিন ব্যবহার করতে নারাজ ছিল। বিভিন্ন পার্কিং লটে পুরসভা নির্ধারিত পার্কিং ফি’র তুলনায় দ্বিগুণ, কোথাও আবার তিনগুণ পর্যন্ত পার্কিং ফি নেওয়ার অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে নতুন সরকারের আমলে পার্কিং লটের গোটা ব্যবস্থাপনাকে গোছানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা কতটা সফল হয়, সেটাই এখন দেখার।

Advertisement
সম্পর্কিত সংবাদ