Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পর্যটকদের জন্য নয়া অ্যাপ আনল কলকাতা পুরসভা

কেউ কলকাতায় ঘুরতে এলে কোথায় যাবেন, কী খাবেন—এসব জানতে অনেকেই গুগল সার্চ করেন। কিন্তু আর তার দরকার পড়বে না। কারণ, শহরের যাবতীয় তথ্য সহ অ্যাপ এনেছে কলকাতা পুরসভা।

পর্যটকদের জন্য নয়া অ্যাপ আনল কলকাতা পুরসভা
  • ২১ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেউ কলকাতায় ঘুরতে এলে কোথায় যাবেন, কী খাবেন—এসব জানতে অনেকেই গুগল সার্চ করেন। কিন্তু আর তার দরকার পড়বে না। কারণ, শহরের যাবতীয় তথ্য সহ অ্যাপ এনেছে কলকাতা পুরসভা। শহরের বিভিন্ন দ্রষ্টব্য, ঐতিহাসিক স্থান, বিশেষ খাবার ইত্যাদি নানা বিষয়ের হদিশ মিলবে এই অ্যাপে। প্রয়োজনীয় বেশ কিছু ফোন নম্বরও দেওয়া রয়েছে অ্যাপে। মূলত পর্যটকদের কথা মাথায় রেখেই ‘মাই সিটি কলকাতা’ নামে অ্যাপটি এনেছে পুরসভা।  শুক্রবার অ্যাপটির উদ্বোধন করেন মেয়র ফিরহাদ হাকিম। ছিলেন পুরসভার আইটি বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহা। জানা গিয়েছে, যে কেউ এই অ্যাপ নিজের মোবাইলে ডাউনলোড করতে পারবেন। শতাব্দীপ্রাচীন কলকাতা শহরের দ্রষ্টব্য স্থানগুলির খোঁজ দেওয়ার পাশাপাশি সেখানে কীভাবে যাওয়া সম্ভব, কেনাকাটা কোথায় করা যাবে, কোন কোন এলাকায় কী ধরনের খাবার পাওয়া যেতে পারে, এমনকী কাছাকাছি কোন স্বাস্থ্যকেন্দ্র রয়েছে— সবটাই এই অ্যাপের মাধ্যমে জেনে নেওয়া যাবে সহজে। পুরসভার টোল ফ্রি নম্বর থেকে শুরু করে লালবাজারের নম্বর সহ নাগরিক নিরাপত্তার স্বার্থে ব্যবহৃত বিভিন্ন নম্বর এই অ্যাপে দেওয়া থাকছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ