নয়াদিল্লি: ‘কিং ইজ ব্যাক’। মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে পা রাখলেন বিরাট কোহলি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলবেন তিনি। তার জন্যই দেশে ফিরলেন ভিকে। প্রোটিয়াদের বিরুদ্ধে ৫০ ওভারের প্রথম ম্যাচ রবিবার রাঁচিতে। সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন তারকা ব্যাটসম্যান। উল্লেখ্য, গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হার বাঁচানোর লড়াইতে ব্যস্ত সাই সুদর্শনরা। তাই ওয়ান ডে’তে বিরাট-রোহিতকে সামনে রেখেই বদলা নিতে মরিয়া টিম ইন্ডিয়া।



