নয়াদিল্লি: আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে চার নম্বরে উঠে এলেন বিরাট কোহলি। রাঁচিতে প্রথম একদিনের ম্যাচে সেঞ্চুরির সুবাদে একধাপ এগিয়েছেন তিনি। চার থেকে পাঁচে নেমে গিয়েছেন শুভমান গিল। ৭৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রোহিত শর্মা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে নিউজিল্যান্ডের ড্যারিল মিচল ও আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। রায়পুরে বুধবারের শতরান র্যাঙ্কিংয়ের পরবর্তী তালিকায় আরও উপরে পৌঁছে দেবে কোহলিকে। দ্বিতীয় স্থানে থাকা ড্যারিল মিচলকেও (৭৬৬ পয়েন্ট) পিছনে ফেলতে পারেন তিনি। বোলারদের তালিকায় ভারতীয়দের মধ্যে প্রথম দশে রয়েছেন একমাত্র কুলদীপ যাদব (ষষ্ঠ স্থানে)। এই বিভাগে প্রথম তিনে রয়েছেন যথাক্রমে আফগানিস্তানের রশিদ খান, ইংল্যান্ডের জোফ্রা আর্চার ও দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ।



