Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অবসর নিয়ে নাইট রাইডার্সের ‘পাওয়ার কোচ’ আন্দ্রে রাসেল

কলকাতা নাইট রাইডার্সের রিটেইন তালিকায় আন্দ্রে রাসেলের নাম না থাকায় বিস্মিত হয়েছিল ক্রিকেট মহল। তৈরি হয়েছিল নতুন সম্ভাবনা।

অবসর নিয়ে নাইট রাইডার্সের ‘পাওয়ার কোচ’ আন্দ্রে রাসেল
  • ১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: কলকাতা নাইট রাইডার্সের রিটেইন তালিকায় আন্দ্রে রাসেলের নাম না থাকায় বিস্মিত হয়েছিল ক্রিকেট মহল। তৈরি হয়েছিল নতুন সম্ভাবনা। ১১ বছরের সম্পর্ক চুকিয়ে ক্যারিবিয়ান তারকা কি তাহলে অন্য দলে নাম লেখাবেন, সেই প্রশ্নও উঠতে শুরু করেছিল।

Advertisement

না, রাসেল কলকাতা নাইট রাইডার্সেই থাকছেন। তবে অন্য ভূমিকায়। আইপিএল থেকে অবসর নিয়ে কেকেআরের পাওয়ার কোচ হিসেবে দায়িত্ব পেলেন। সমাজমাধ্যমে রাসেল লেখেন, ‘অনেক ভেবেচিন্তে আইপিএল থেকে অবসর নিলাম। তবে কেকেআরের হয়ে অন্য বিদেশি লিগে খেলব। বেগুনি-সোনালি জার্সিতে খুব ভালো সময় কাটিয়েছি। দুর্দান্ত কিছু স্মৃতি আজও ভিড় করে মনের মণিকোঠায়। অন্য দলের হয়ে কেকেআরের বিরুদ্ধে আমি খেলতে পারব না।’
ক্রিকেটীয় অভিধানে পাওয়ার কোচ শব্দটা নতুন। রাসেলকে যখন কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর এই দায়িত্ব নেওয়ার কথা বলেন, তখন তিনিও চমকে উঠেছিলেন। এই প্রসঙ্গে রাসেল জানান, ‘পাওয়ার কোচ হওয়ার প্রস্তাব পেয়ে আমি বেঙ্কিকে জিজ্ঞাস করেছিলাম, আপনি কি এরকম কিছু আগে শুনেছেন? বেঙ্কি তখন আমায় বলেন, হ্যাঁ, দ্রে রাস। তুমিই তো এর প্রকৃষ্ট উদাহরণ। তোমার পাওয়ার হিটিংয়ের ভক্ত অনেকেই। সেটাই তুমি এবার অন্যদের শেখাবে।’
শাহরুখ খান সমাজমাধ্যমে লিখেছেন, ‘তুমি আমাদের অন্যতম সেরা নাইট। তোমার অবদান কখনওই ভোলার নয়। এবার তোমাকে নতুন ভূমিকায় দেখা যাবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ