Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কান্দিতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসে ধৃত বীরভূমের যুবক

কান্দিতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসে ধৃত বীরভূমের যুবক
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে বীরভূমের এক যুবককে গ্রেপ্তার করল কান্দি থানার পুলিস। ধৃতের নাম সার্থক মণ্ডল। সোমবার রাতে বীরভূমের ময়ূরেশ্বর থানার কুষ্ঠিকুড়ি গ্রামে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার চারদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।ওই যুবক কান্দি শহরের প্রভাকরপাড়ার এক যুবতীর সঙ্গে প্রথমে বন্ধুত্ব পাতায়। পরে তা ভালবাসায় পরিণত হয়। অভিযোগ, সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবতীর সঙ্গে সহবাস করে। পরে যুবতীকে বিয়ে করতে অস্বীকার করে। এমনকী, মোবাইলে যুবতীর অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেল, মেয়েটির অন্যত্র বিয়েও ভেঙে দিয়েছে সে। ওই যুবতী ১০ অক্টোবর কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিস সার্থককে গ্রেপ্তার করে।
Advertisement
সম্পর্কিত সংবাদ