Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কেন্দায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

কেন্দায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানবাজার: শনিবার সকালে পুরুলিয়ার কেন্দা থানার কুলডি গ্রামে বাড়ি থেকে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম শুভেন্দু মাহাত(২৩)। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ওই যুবককে তাঁর নিজের বাড়িতেই সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। তাঁকে উদ্ধার করে পুঞ্চা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় পুঞ্চা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পুলিসের প্রাথমিক ধারণা, ওই যুবক আত্মঘাতী হয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ