Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কেন্দায় ধানজমি থেকে যুবকের দেহ উদ্ধার

কেন্দায় ধানজমি থেকে যুবকের দেহ উদ্ধার
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানবাজার: ধানের জমি থেকে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে কেন্দা থানা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম বচ্চন মাঝি(৩২)। তাঁর বাড়ি কুদা গ্রামে। সোমবার সকালে দেহটি গ্রাম সংলগ্ন একটি জমি থেকে উদ্ধার হয়।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে দেহটি জমির মাঝে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা থানায় খবর দেন। পুলিস এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় রাজনোয়াগড় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। পরে পুলিস দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাত মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিস জানতে পেরেছে, ওই যুবক প্রায়ই রাত করে বাড়ি ফিরতেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সম্পর্কিত সংবাদ