Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কমিউনিটি হলের নামের ভুল বানান, বিতর্ক

কমিউনিটি হলের নামের ভুল বানান, বিতর্ক
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ধূপগুড়ি: ধূপগুড়ির কমিউনিটি হলের নতুন নামকরণ করেছে পুরসভা। ডুয়ার্সের বিখ্যাত কবি পুণ্যশ্লোক দাশগুপ্তের নামেই নাম রাখা হয়েছে ‘পুণ্যশ্লোক মঞ্চ’। কিন্তু সেখানে ধূপগুড়ি ও পুণ্যশ্লোক বানান ভুল লেখা হয়েছে। ধূপগুড়ি বানানে লেখা হয়েছে ‘ধুপগুড়ি’ এবং পুণ্যশ্লোক-এর বানান লেখা হয়েছে ‘পূণ্যশ্লোক’। পাশেই রয়েছে ধূপগুড়ি হাইস্কুল। ফলে পড়ুয়ারা এই ভুল বানানে অভ্যস্ত হবে। ধূপগুড়ি হাইস্কুলের শিক্ষক ভবেশ রায় বলেন, ভুল বানান নিয়ে পুরসভাও ওয়াকিবহাল। কিন্তু এতদিন হলেও ঠিক করা হয়নি। এদিকে, খুব শীঘ্রই বানান ঠিক করে দেওয়া হবে বলে জানিয়েছেন ধূপগুড়ি পুরসভার চেয়ারম্যান রাজেশকুমার সিং।
Advertisement
সম্পর্কিত সংবাদ