সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ির শহিদ ক্ষুদিরাম কলেজে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর স্তরে পঠনপাঠন চালু হল। মঙ্গলবার কলেজে অনুষ্ঠানের মধ্য দিয়ে পঠনপাঠন চালু হয়। উপস্থিত ছিলেন কলেজের পরিচালন সমিতির সভাপতি শুক্লা ঘোষ, অধ্যক্ষ ডঃ শ্যামলচন্দ্র সরকার, পরিচালন সমিতির সদস্য বিপ্লব নার্জিনারি সহ অন্যান্যরা।
Advertisement
গত ২৩ সেপ্টেম্বর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কামাখ্যাগুড়ির শহিদ ক্ষুদিরাম কলেজে ইতিহাসে স্নাতকোত্তর স্তরে পঠনপাঠন চালুর অনুমোদন দেয়। সেইমতো ছাত্রছাত্রীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়। ১৫টি আসনের জন্য মোট ৩০ জন ছাত্রছাত্রী আবেদন করেন। তার মধ্যে ১৫ জনকে বেছে নেওয়া হয়েছে। কলেজের অধ্যক্ষ ডঃ শ্যামলচন্দ্র সরকার বলেন, আজকের দিনটি আমাদের কলেজের একটি ঐতিহাসিক দিন। এদিন থেকে কলেজে ইতিহাসে স্নাতকোত্তর স্তরে পঠনপাঠন চালু হল।



