নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পর্যটনের প্রসার ও প্রচারের উদ্দেশ্যে ভারতীয় রেল সাতদিনের জন্য একটি স্পেশাল ট্রেন চালাচ্ছে। ‘ভারত গৌরব’ নামের এই ট্রেনটি গত ৩ জানুয়ারি রানাপ্রতাপ নগর থেকে যাত্রা শুরু করে রবিবার কামাখ্যায় পৌঁছয়। সেখানে বিশেষ দর্শনীয় স্থানগুলি দেখার জন্য দু’দিন থাকার পর ৭ জানুয়ারি ফের রানাপ্রতাপ নগরের উদ্দেশ্যে রওনা দেবে এই স্পেশাল ট্রেন। এর মাধ্যমে একযোগে একাধিক দর্শনীয় স্থান দেখার সুযোগ মিলবে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা।



