Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালীপুজো ঘিরে জনজোয়ার চাঁদেরঘাটে

কালীপুজো ঘিরে জনজোয়ার চাঁদেরঘাটে
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: কালীপুজো দেখতে জনজোয়ার দেখা গেল  তেহট্ট থানার চাঁদেরঘাটে। এই এলাকার সবচেয়ে বড় উৎসব কালীপুজো। এখানে কোনও পুজো কমিটির থিম ছিল তিরুপতি মন্দির, আবার কারও থিম ছিল ‘ভূতের দেশ’। দর্শনার্থী টানতে প্রতিযোগিতায় নামে বিভিন্ন ক্লাব। কালীপুজো উপলক্ষ্যে চাঁদেরঘাটে মেলাও বসেছে। ছোটবড় মিলিয়ে প্রায় ৪০টি পুজো হয়েছে। উদ্যোক্তাদের নিজস্ব ভাবনার মণ্ডপসজ্জা ও প্রতিমা দেখতে এলাকার বাসিন্দাদের পাশাপাশি আশপাশের গ্রামের মানুষও ভিড় করেছেন। ‘মৌচাক’, ‘স্বর্গের আরাধনা’, তিরুপতি মন্দির, ‘ভূতের দেশ’-এর মতো থিমের মণ্ডপ দেখতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন পুজো উদ্যোক্তাদের আশা, রবিবারও মণ্ডপে মণ্ডপে এরকমই ভিড় থাকবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ