সংবাদদাতা, কালনা: ২-২০ ডিসেম্বর রাজ্যজুড়ে এমএসএমই ক্যাম্পের মাধ্যমে ‘শিল্পের সমাধান’ শিবির শুরু হয়েছে। সোমবার থেকে কালনা-১ বিডিও অফিস চত্বরে এই শিবির শুরু হল। ২০ ডিসেম্বর পর্যন্ত তা চলবে। এদিন আবেদনকারীরা সেখানে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করেন। মন্ত্রী স্বপন দেবনাথ, বিডিও সুপ্রতীক সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল ও বিভিন্ন ব্যাঙ্কের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন।
Advertisement
স্বপনবাবু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প বিকাশে ‘শিল্পের সমাধান’ কর্মসূচি ঘোষণা করেছেন। কৃষি থেকে ভবিষ্যনিধি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তাঁতশিল্প, মৎস্যচাষ, স্বনির্ভর প্রকল্প সহ নানা প্রকল্পে নাম নথিভুক্ত করে উদ্যোগীরা আর্থিক সহায়তা পাবেন। এদিন স্বপনবাবু হ্যান্ডলুম বিভাগের আধিকারিকদের সঙ্গে ধাত্রীগ্রামের তাঁতহাট চত্বরে নির্মীয়মাণ সুতোর ওয়্যারহাউস পরিদর্শন করেন।



