সংবাদদাতা, কালনা: কালনা মহকুমা ও সুপারস্পেশালিটি হাসপাতালের পরিষেবায় নতুন পালক যুক্ত হতে চলেছে। হাসপাতাল কর্তৃপক্ষ সিটি স্ক্যান পরিষেবা চালুর সবুজ সঙ্কেত পেয়েছে। কয়েকদিনের মধ্যেই তা চালু করা হবে। হাসপাতালের রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে এই সুবিধা পাবেন। বাইরের রোগীরাও স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবার সুবিধা পাবেন।
Advertisement
কালনা মহকুমা ও সুপারস্পেশালিটি হাসপাতালে ৫৩৫টি শয্যা রয়েছে। এখানে এইচডিইউ, এসএনসিইউ, সেন্ট্রাল অক্সিজেন পরিষেবা, ডায়ালিসিস ও অত্যাধুনিক প্যাথ ল্যাব রয়েছে। কালনার পাশাপাশি হুগলি, নদীয়া জেলা থেকে বহু রোগী এখানে চিকিৎসা করাতে আসেন। এতদিন এখানে সিটি স্ক্যান পরিষেবা মিলত না। এখন সেই অভাবও মিটছে।
হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাস বলেন, সিটি স্ক্যান পরিষেবার যন্ত্রপাতি বসানো ও পরিকাঠামো তৈরি হয়েছে। সম্প্রতি স্বাস্থ্যদপ্তরের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা এসে পরিদর্শন করেছেন। এরপর বুধবার আমরা পরিষেবা চালুর সবুজ সঙ্কেত পেয়েছি। কয়েকদিনের মধ্যে পরিষেবা চালু করতে পারব।