সংবাদদাতা, পুরাতন মালদহ: রবিবার দুপুরে গাজোলের এক কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃত ছাত্রীর নাম মিনতি বিশ্বাস (২১)। বাড়ি গাজোলের সালুকাডোবা এলাকায়। তিনি বামনগোলা পাকুয়াহাট ডিগ্রি কলেজে পড়াশোনা করতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এই কলেজ পড়ুয়া মানসিক অবসাদে ভুগছিলেন। এদিন নিজের ঘর থেকে মিনতির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গাজোল থানার পুলিস দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে।



