Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইখাদানে বিক্ষোভ

কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইখাদানে বিক্ষোভ
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: মঙ্গলবার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইখাদানে বিক্ষোভ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিক্ষোভ নিয়ন্ত্রণে তমলুকের সার্কেল ইন্সপেক্টরের নেতৃত্বে বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। এছাড়াও জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি, কোলাঘাটের বিডিও প্রমুখ এলাকায় যান। সম্প্রতি প্রায় আড়াই কোটি টাকায় ওই খাদানে জমা হওয়া ছাই বিক্রির বরাত দেওয়া হয়েছে। এদিন জেলা পরিষদের অফিসার ও কর্মীরা ওই সংস্থার লোকজনকে নিয়ে সার্ভে করতে গিয়েছিলেন। তখনই স্থানীয় মানুষজন কাজে বাধা দেন। তাঁদের বক্তব্য, স্থানীয় মানুষজন কেটিপিপি-র অ্যাশপন্ড লোডিং, আনলোডিংয়ের কাজে যুক্ত। বরাত পাওয়া ওই সংস্থা বহিরাগতদের নিয়ে কাজ করলে তাঁদের রুজিরুটির কী হবে? 
Advertisement
সম্পর্কিত সংবাদ