Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালভার্টের গর্তে আটকে গেল অ্যাম্বুলেন্স

কালভার্টের গর্তে আটকে গেল অ্যাম্বুলেন্স
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: কালভার্ট ভেঙে তৈরি হয়েছে গর্ত। জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনকে বারবার জানিয়েও সমস্যা মেটেনি। এবার সেই কালভার্টের গর্তে ফেঁসে গেল অ্যাম্বুলেন্স। সোমবার বড় বিপদ থেকে রক্ষা পেলেন রোগী ও তাঁর পরিবার। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল সংলগ্ন এলাকায় কালভার্ট ভেঙে গর্ত তৈরি হয়েছে। এক বছর ধরে ভাঙা কালভার্ট দিয়ে ঝুঁকির যাতায়াত চলছে। গর্তে পড়ে বাইক, টোটো, অটো এবং অ্যাম্বুলেন্স দুর্ঘটনার শিকার হচ্ছে।
Advertisement
স্থানীয় বাসিন্দা বিষ্ণু দাস বলেন, সন্তোষপুর, বিতল, রাঙ্গাইপুর, গাঙ্গোর ও কুশলপুর সহ প্রায় ৩০টি গ্রামের মানুষ এই কালভার্ট দিয়ে যাতাযাত করেন। এটি হরিশ্চন্দ্রপুর যাতাযাতের প্রধান রাস্তা। একবছর ধরে কালভার্ট বেহাল হয়ে থাকলেও মেরামতে প্রশাসনের কোনও ভ্রুক্ষেপ নেই। 
অপরদিকে গোপাল কেডিয়া মোড় থেকে গোলামোড় পর্যন্ত প্রায় ৩ কিমি রাস্তাও বেহাল। রাস্তায় ছোট বড় গর্ত। হরিশ্চন্দ্রপুর ১-র বিডিও সৌমেন মণ্ডল বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। কালভার্টের মাঝে গর্ত হয়ে থাকলে সংস্কার করা হবে। স্থানীয় মিষ্টির দোকানদার রতন দাস বলেন, সোমবার সকালে গর্তে একটি অ্যাম্বুলেন্স আটকে যায়। স্থানীয়রাই ধাক্কা দিয়ে অ্যাম্বুলেন্সটি গর্ত থেকে তোলেন। 
সম্পর্কিত সংবাদ