সংবাদদাতা, বালুরঘাট: দীর্ঘ প্রতীক্ষার অবসান। শুক্রবার পতিরামে চালু হতে চলেছে দমকল কেন্দ্র। পতিরাম বাজার সংলগ্ন একটি গোডাউন ভাড়া নিয়ে আপাতত দমকল কেন্দ্রটি চলবে। সেখানে একটি বড় এবং একটি ছোট ইঞ্জিন থাকবে। পরে সরকারি জমিতে দমকল কেন্দ্রটি গড়ে তোলা হবে।
Advertisement
কুমারগঞ্জ ব্লকে কোথাও আগুন লাগলে বালুরঘাট থেকে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছনোর আগেই সব পুড়ে যেত বলে ক্ষতিগ্রস্তদের দাবি। স্বাভাবিকভাবে এই দমকল কেন্দ্র চালু হলে পুরো কুমারগঞ্জ ব্লক পতিরাম থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। যোগাযোগের জন্য আপাতত ০৩৫২২-২৫৩১০১ নম্বরটি চালু করা হয়েছে। হিলিতেও দমকল কেন্দ্র চালুর জন্য ব্লক প্রশাসনকে জমি দেখার জন্য নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। বুধবার জমি দেখা কাজ শেষ হয়েছে।
জেলা দমকল আধিকারিক শিবানন্দ বর্মন বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে ৭ ফেব্রুয়ারি পতিরামে নতুন দমকল কেন্দ্র চালু হতে চলেছে। সেদিন একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে কেন্দ্রের উদ্বোধন হবে।
হিলি ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক দীপেশ মল্লিক বলেন, জেলা প্রশাসনের নির্দেশ পেয়ে দমকল কেন্দ্রের জন্য জমি দেখা হয়েছে। হিলি ব্রিজে ওঠার আগে একটি সরকারি জমি রয়েছে।
সেই জমি আমরা ঠিক করে জেলায় জানিয়েছি। দমকল হওয়ার খবরে খুশি পতিরামের বাসিন্দা পাপ্পু সাহা। হিলি ব্লকের ত্রিমোহিনীর বাসিন্দা লিটন সরকার বলেন, হিলি ব্লকে দমকলের খুবই প্রয়োজন। প্রশাসন যাবতীয় প্রক্রিয়া শেষ করে এখানেও দমকল কেন্দ্র তৈরি করুক।
বালুরঘাট থেকে হিলি, কুমারগঞ্জ প্রায় ২৫ কিমি। হিলি ও কুমারগঞ্জে কোনও অগ্নিকাণ্ড ঘটলে বালুরঘাট থেকে দমকলের ইঞ্জিন যেতে ৪০-৫০ মিনিট সময় লেগে যায়। পতিরামে নতুন কেন্দ্র চালু হওয়ায় কুমারগঞ্জ যেতে ১৫ মিনিট সময় লাগবে। পাশাপাশি পতিরাম, বোল্লা, বাউল, রামপুর, ঠাকুরপুরা সহ বালুরঘাটের একাধিক ব্লক পতিরাম থেকে নিয়ন্ত্রণ করা যাবে।