Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

চালচিত্র থেকে মায়ের আঁচল সাজছে পৌরাণিক কাহিনিতে

দীর্ঘ কয়েক দশক ধরে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে। ঠিক কোন সাজে উমাকে সুন্দর দেখায় তা নিয়ে৷ এবার উমার সাজে নয়া ট্রেণ্ড শুরু হয়েছে রাজ্যে জুড়ে৷ দুর্গার চালচিত্র থেকে আঁচল সেজে উঠবে রামায়ন, মহাভারতের পৌরাণিক ক্যানভাসে৷

চালচিত্র থেকে মায়ের আঁচল সাজছে পৌরাণিক কাহিনিতে
  • ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া : দীর্ঘ কয়েক দশক ধরে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে। ঠিক কোন সাজে উমাকে  সুন্দর দেখায় তা নিয়ে৷ এবার উমার সাজে নয়া ট্রেণ্ড শুরু হয়েছে রাজ্যে জুড়ে৷ দুর্গার চালচিত্র  থেকে আঁচল সেজে উঠবে রামায়ন, মহাভারতের পৌরাণিক ক্যানভাসে৷ তা তৈরি হচ্ছে প্রাচীন শোলাশিল্পের মাধ্যমেই। আর তার পথ দেখাচ্ছেন মঙ্গলকোটের বনকাপাশির শোলাশিল্পীরা৷ রামায়ন-মহাভারতের কাহিনি অবলম্বনেই শোলার মডেল দিয়েই উমার গয়না থেকে চালচিত্র সাজিয়ে তোলা হচ্ছে৷ আর এসবের লক্ষ লক্ষ টাকা বরাত পাচ্ছেন শিল্পীরা। 

Advertisement

পটচিত্রের বদলে মা দুর্গার চালচিত্র তৈরি হচ্ছে শোলার নানা মডেল দিয়ে৷ পটচিত্র শিল্পে উমাকে নাকি ঠিক মানাচ্ছিল না।  প্রাচীন যুগের দুর্গার যে সাজ তৈরি হত শোলা দিয়ে৷ তা নিয়েও অনেক পরীক্ষা নিরীক্ষা শুরু হতে থাকে৷ মঙ্গলকোটের বনকাপাশির শোলাশিল্পীরা তাতে অভূতপূর্ব সাফল্যে পেয়েছেন৷ এবার সাজের সাবেকিয়ানার স্যৌন্দর্যকে বাঁচিয়ে রাখতে পেরেছে শোলাশিল্প৷ তার কারণ এখানকার বেশ কয়েকজন শোলাশিল্পী এটা নিয়ে গবেষণা শুরু করেন৷ তাতে দেখা যায় যে,  দুর্গার নিজস্ব সাজ সেই শোলাশিল্পের প্রাচীনত্বের সঙ্গে বর্তমান দুর্গার সাজের মিল রয়েছে৷ শোলার চালচিত্রের সঙ্গে সাজপোশাকের মেলবন্ধন ঘটেছে৷ তাতেই কদর বেড়েছে বাঙালী সমাজে৷ সাবেকিয়ানাতে জনপ্রিয়তা অর্জন করেছে।  ফের নতুন করে বাংলার শোলাশিল্পের জোয়ার এসেছে৷ 
শোলা কেটেই তৈরি হচ্ছে রামায়ন, মহাভারতের নানা পৌরাণিক কাহিনী৷ কোথাও শ্রীকৃষ্ণ লীলা পালা উমার সাজে ফুটে উঠবে৷ তার জন্য শোলা দিয়ে তৈরি করা হচ্ছে শ্রীকৃষ্ণ, রাধা৷ সেটা  দুর্গার আঁচলে লাগানো হবে৷ পাশাপাশি চালচিত্র তৈরি করেও একই পালা তুলে ধরা হবে৷  মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এর একটি পুজো কমিটি মঙ্গলকোটের বনকাপাশির শিল্পীদের এমন বরাত দিয়েছেন৷ তাঁরা মা দুর্গার চালচিত্র থেকে শাড়ির আঁচল সবেতেই মহাভারতের পৌরাণিক কাহিনী অনুসারে শোলার সাজের বরাত দিয়েছেন। পাশাপাশি নদীয়া জেলার বেথুয়াডহরিতে একটি পুজো মণ্ডপে মা দুর্গাকে সাজিয়ে তোলা হবে রামায়নের সীতাহরণ পালার কাহিনী অনুসারে৷ রান, সীতা, রাবণ এসব শোলা দিয়ে মডেল তৈরি করা হচ্ছে৷ আর তা দুর্গার আঁচলে শোভা পাবে৷ চালচিত্রতেও এসব তুলে ধরা হবে৷ 
বনকাপাশির শোলাশিল্পী প্রসাদ ঘোষ বলেন, এখন ট্রেণ্ড বদলেছে৷ ধর্মীয় ভাবাবেগ নিয়েই তাঁদের মা দুর্গা সাজাতে চান৷ তাই আমাদের এখন শোলার সাজের সঙ্গে রামায়ন-মহাভারতের কাহিনী ফুটিয়ে তুলতে হচ্ছে। এবার আমার শোলার কাজ লখনউ, উত্তরপ্রদেশের গোরক্ষপুর, আসামের তিনসুকিয়া, হায়দ্রাবাদ, বিহার এসব  জায়গায় পাড়ি দিচ্ছে৷ পাশাপাশি বনকাপাশির শোলার মডেল শিল্পী মাখন পণ্ডিত, সরস্বতী পণ্ডিত, সাহেব পণ্ডিত, পার্বতী পণ্ডিতরা বলেন, দেখুন শোলার সাজ গ্রামে সবাই তৈরি করেন৷ সেখানে আমরা একটু ব্যতিক্রমী কাজ করি৷ আমরা শোলার মডেল তৈরি করি৷ এখন পৌরাণিক কাহিনী অবলম্বন করে সবাই শোলার সাজ তৈরির বরাত দেন৷ তাতে আমাদের কাজের এবার মূল্যায়ন হচ্ছে৷ পাশাপাশি আর্থিক ভাবেও আমরা লাভবান হচ্ছি৷ 

Advertisement
সম্পর্কিত সংবাদ