Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

‘ঈশ্বরচন্দ্র’ বানান ভুল, শিক্ষকের পুরস্কার ফিরিয়ে নেওয়ার দাবি বিজেপি সাংসদের

‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ বানান ভুল লেখা শিক্ষকের কাছ থেকে পুরস্কার ফিরিয়ে নেওয়ার জন্য আবেদন করলেন উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু।

‘ঈশ্বরচন্দ্র’ বানান ভুল, শিক্ষকের পুরস্কার ফিরিয়ে নেওয়ার দাবি বিজেপি সাংসদের
  • ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ বানান ভুল লেখা শিক্ষকের কাছ থেকে পুরস্কার ফিরিয়ে নেওয়ার জন্য আবেদন করলেন উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু। তাঁর বক্তব্য, ‘যে শিক্ষক বিদ্যাসাগর বানান লিখতে পারেন না, বিদ্যাসাগরের পদবি জানেন না, তাঁর স্কুলে পড়ানোর কোনো অধিকার নেই। রাজ্য সরকার তাঁকে যে বিদ্যাসাগর সম্মান দিয়েছে, তা যাতে ফিরিয়ে নেওয়া হয়, সে ব্যাপারে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।’ এদিকে ওই শিক্ষক তনয় মিশ্র সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে। আমি মাথা নত করছি না।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ