Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

কাকাশ্বশুরের বিরুদ্ধে নাবালিকা শ্যালিকার বিয়ে দেওয়ার অভিযোগ করলেন জামাই

কাকাশ্বশুর তার একমাত্র নাবালিকা মেয়েকে রাতের অন্ধকারে বিয়ে দিয়ে দিয়েছেন। মঙ্গলবার জামাইয়ের তরফ থেকে কাশীপুর থানায় এই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে কাশীপুর থানার পুলিস নড়েচড়ে বসে

কাকাশ্বশুরের বিরুদ্ধে নাবালিকা শ্যালিকার বিয়ে দেওয়ার অভিযোগ করলেন জামাই
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: কাকাশ্বশুর তার একমাত্র নাবালিকা মেয়েকে রাতের অন্ধকারে বিয়ে দিয়ে দিয়েছেন। মঙ্গলবার জামাইয়ের তরফ থেকে কাশীপুর থানায় এই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে কাশীপুর থানার পুলিস নড়েচড়ে বসে। বুধবার পুলিস নাবালিকাকে বাঁকুড়া থেকে উদ্ধার করেছে। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হুড়া থানা এলাকার এক জামাই ওইদিন কাশীপুর থানায় আসেন। তিনি কাকাশ্বশুরের বিরুদ্ধে তাঁর‌ নাবালিকা মেয়েকে জোর বিয়ে দেওয়ার অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী জামাই জানিয়েছেন, হঠাৎ জানতে পারি, গত ৩ মার্চ রাতে আমার কাকাশ্বশুর তাঁর নাবালিকা মেয়েকে রাত ১১টার সময় বাঁকুড়া জেলার একটি ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন। নাবালিকা শালিকাকে উদ্ধার করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য অভিযোগ জানানো হয়েছে।
পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে নাবালিকার বাবা সহ মোট তিনজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ, বৃহস্পতিবার তাকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ