নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৫। নিখোঁজ ব্যক্তির সংখ্যা চারশোর বেশি। তাঁদের মধ্যে অন্তত ১৩৩ জন ভারতীয়। এছাড়াও ব্রিটেন, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ড থেকে আসা বেশ কয়েকজন পর্যটকের খোঁজ পাওয়া যাচ্ছে না। অতীতের মতো এই বিপদের মুহূর্তেও পড়শি দেশের পাশে দাঁড়িয়েছে ভারত। ত্রাণ উদ্ধারকাজে সহায়তার জন্য প্রস্তুত রাখা হয়েছে ভারতীয় বায়ুসেনার একাধিক টান্সফোর্ট এয়ারক্র্যাফট।



