সংবাদদাতা, মানকর: কাঁকসার রূপগঞ্জ গ্রামে খুন হওয়া বিজেপির বুথ সভাপতি সন্দীপ ঘোষের পূর্ণাবয়ব মূর্তি বসানো হল। সোমবার সেই মূর্তির উদ্বোধন করেন বিজেপির বর্ধমান সদর জেলা সভাপতি অভিজিৎ তা। ২০১৮ সালের ৯ ডিসেম্বর ব্লকের সরস্বতীগঞ্জ গ্রামের কাছে দুষ্কৃতীদের গুলিতে সন্দীপবাবুর মৃত্যু হয়েছিল। সোমবার তাঁর মৃত্যুদিনে রূপগঞ্জ গ্রামে মূর্তিটি বসানো হয়েছে।



