Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি-বেলুন উৎসব

বিশ্বকর্মা পুজোয়ে ঘুড়ি এবং বেলুন উৎসব হবে গড়ের মাঠে। আবার দার্জিলিং ম্যাল ও শিলিগুড়িতে হবে চা উৎসব।

বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি-বেলুন উৎসব
  • ১৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশ্বকর্মা পুজোয়ে ঘুড়ি এবং বেলুন উৎসব হবে গড়ের মাঠে। আবার দার্জিলিং ম্যাল ও শিলিগুড়িতে হবে চা উৎসব। সিটংয়ে হবে অরেঞ্জ ফেস্টিভ্যাল। মঙ্গলবার নব মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। তিনি আরও জানিয়েছেন, গ্রিন হোমস্টে, আদিবাসী ও মহিলা পরিচালিত হোমস্টে বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।  জানা গিয়েছে, বিভিন্ন জায়গায় রোপওয়ে, গজলডোবা, নবদ্বীপ এবং টাকিতে পর্যটন পরিকাঠামো গড়তে কেন্দ্রের কাছে আরও ৪৮৬ কোটি টাকা চাওয়া হয়েছে। তৈরি হচ্ছে ‘রিলিজিয়াস সার্কিটও’। চা বাগান পর্যটনকেও চাঙ্গা করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। রেজিস্ট্রি বিল্ডিং সহ চন্দননগরের বিভিন্ন এলাকাকে সাজিয়ে তুলতে ফরাসি দূতাবাসের সঙ্গে যৌথভাবে কাজ হবে। সেখানে থাকবে থাকার জায়গা, রেস্তরাঁ। এছাড়াও উৎসধারা বারাকপুর থিম পার্ককে সাজিয়ে তোলা হবে ‘ফ্রম রাজ টু স্বরাজ’ থিমে। আবার বাংলা এবং ভারতের টেবিল টেনিস টিমকে পর্যটন দপ্তর স্পনসর করবে বলেও জানিয়েছেন মন্ত্রী। পর্যটন নিগমের হোটেলে কর্মীদের ইউনিফর্ম চালু হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ