Bartaman Logo
১০ জুন, ২০২৬

এবার রাজ্যভিত্তিক আন্দোলনের প্রস্তুতি কিষান মোর্চার

চলতি বছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন। আর মাস সাতেকের মাথায় বিধানসভা ভোট বাংলায়।

এবার রাজ্যভিত্তিক আন্দোলনের প্রস্তুতি কিষান মোর্চার
  • ১০ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চলতি বছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন। আর মাস সাতেকের মাথায় বিধানসভা ভোট বাংলায়। আগামী বছরই অসম, কেরলেও বিধানসভা নির্বাচন হবে। এই পরিস্থিতিতে বিজেপি বিরোধিতায় সুর আরও চড়া করছে আন্দোলনকারী কৃষকরা। সেইমতো এবার রাজ্যভিত্তিক আন্দোলন কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত কিষান মোর্চা। বিভিন্ন রাজ্যে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলির কমিটিকে এই মর্মে বৈঠকে বসার নির্দেশও দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তা শুরু হয়েছে বাংলা দিয়ে। জানা যাচ্ছে, আগামী ১৩ আগস্ট বাংলা তথা সারা দেশেই পুঁজিবাদ ভারত ছাড়ো শীর্ষক আন্দোলন কর্মসূচিতে শামিল হবেন কৃষকরা। আন্দোলনকারীদের অভিযোগ, গরিব চাষিদের স্বার্থরক্ষায় কোনও পদক্ষেপ করছে না মোদি সরকার। শুধুমাত্র পুঁজিপতিদের কথা চিন্তাভাবনা করা হচ্ছে। এর ফলে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ