• জাল কার্ডের সমস্যায় এবারেও জেরবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এখনও পর্যন্ত ৩৫৭টি ভুয়ো কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। সোমবার নন্দনের সিইও, ডিরেক্টর অব ইনফরমেশন শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কারা, কোন উদ্দেশ্যে এমন করছেন তার খোঁজ শুরু হয়েছে। তবে একটা কথা আবার আমরা মনে করিয়ে দিতে চাই, চলচ্চিত্র উৎসবে ছবি দেখার জন্য কোনও অর্থ খরচ করতে হয় না। যাঁরা কার্ড পাননি, তাঁদের জন্য প্রত্যেক দিন, প্রত্যেকটি শো, প্রতিটি হলে বিনামূল্যে পাসের ব্যবস্থা আছে।’ শর্মিষ্ঠা জানান, নিরাপত্তা আরও কড়া করা হচ্ছে।



