মুম্বই, ১৯ সেপ্টম্বর: দ্বিতীয়বার মা-বাবা হলেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। গণপতি উৎসবের পরেই আজ শনিবার তাঁদের পরিবারে এল নতুন সদস্য। কন্যা সন্তানের জন্মের খবর নিজেরাই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি। ইনস্টাগ্রামে একটি ছোট্ট পায়ের ছাপের ছবি পোস্ট করে দ্বিতীয় কন্যাসন্তানের আগমনের কথা ঘোষণা করেন তাঁরা।
দীপিকা ও রণবীরের প্রথম কন্যা সন্তান দুয়া। চলতি বছরেই তার বয়স দুই বছর পূর্ণ হয়েছে। দ্বিতীয় সন্তান আসার আগে থেকেই তাঁদের পরিবারে নতুন অতিথিকে ঘিরে ছিল উচ্ছ্বাস। সম্প্রতি নিজেদের প্রেগন্যান্সি ফটোশুটের বেশ কিছু ছবিও প্রকাশ্যে এনেছিলেন তাঁরা।
সম্প্রতি দুয়া'র দ্বিতীয় জন্মদিন উপলক্ষে রণবীর তাঁদের পুরনো মাতৃত্বকালীন ফটোশুটের বেশ কিছু অপ্রকাশিত সাদা-কালো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। ছবিগুলি শেয়ার করে রণবীর লিখেছিলেন, “Baby Dua and our hearts are getting bigger! Thank you for your blessings!” দ্বিতীয় সন্তানের আগমনে এবার আরও বড় হল তাঁদের পরিবার। নতুন অতিথিকে ঘিরে ইতিমধ্যেই শুভেচ্ছায় ভাসছেন দীপিকা ও রণবীর। সোশ্যাল মিডিয়াজুড়েও শুভেচ্ছা বার্তার বন্যা চোখে পড়েছে।