Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাওনা টাকা আদায়ে অপহরণ, উদ্ধার অপহৃত যুবক, ধৃত ৫

পাওনা টাকা আদায় করতে বছর কু঩ড়ির এক যুবককে অপহরণ করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে ঠাকুরপুকুর এলাকায়। সৌমেন প্রধান নামে ওই তরুণকে অপহরণের পর মুক্তিপণ হিসেবে ১০ লক্ষ টাকা দাবি করে অভিযুক্তরা।

পাওনা টাকা আদায়ে অপহরণ,  উদ্ধার অপহৃত যুবক, ধৃত ৫
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাওনা টাকা আদায় করতে বছর কু঩ড়ির এক যুবককে অপহরণ করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে ঠাকুরপুকুর এলাকায়। সৌমেন প্রধান নামে ওই তরুণকে অপহরণের পর মুক্তিপণ হিসেবে ১০ লক্ষ টাকা দাবি করে অভিযুক্তরা। সৌমেনের পরিবার থানায় অভিযোগ করার পর ওই যুবককে পুলিস উদ্ধার করে। পুলিস জানিয়েছে, এই ঘটনায় তারা পাঁচজনকে গ্রেপ্তারও করেছে। 

Advertisement

পুলিস সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরে মহিষাদলের বাসিন্দা সৌমেনের বাবা কিছুদিন আগে অভিযুক্তদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধার নেন। কিন্তু তা শোধ করছিলেন না তিনি। পাওনাদাররা বাড়িতে গেলে তিনি বিভিন্ন অজুহাতে তাদের ঘোরাতে থাকেন বলে অভিযোগ। সৌমেনের বাবা পরিবার নিয়ে কলকাতায় ঠাকুরপুকুরে এসে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। টাকা আদায়ের জন্য অভিযুক্তরা সৌমেনকে অপহরণ করার পরিকল্পনা করে। সেইমতোই বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ তারা মহিষাদল থেকে সৌমেনদের ঠাকুরপুকুরের বাড়িতে পৌঁছয়। বেল টিপতেই গেট খুলে বেরিয়ে আসেন ওই যুবক। অভিযোগ, মুখ চেপে ধরে সৌমেনকে ফ্ল্যাট থেকে নামিয়ে সোজা একটি অটোরিকশয় তোলা হয়। তারপর একটি গোপন জায়গায় রাখা হয় তাঁকে। সেখান থেকে তাঁর বাবাকে ফোন করে অভিযুক্তরা ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীদের একজন সৌমেনের বাবাকে নির্দেশ দেয়, এখনই ৬ লক্ষ টাকা পাঠাতে হবে (এক মহিলার অ্যাকাউন্টে)। পুরো টাকা পেমেন্ট হলে তবেই মুক্তি পাবেন সৌমেন। 
সৌমেনের বাবা ঠাকুরপুকুর থানায় দ্রুত একটি লিখিত অভিযোগ জানান। মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের সূত্র ধরে অভিযুক্তদের ডেরায় পৌঁছে যায় পুলিস এবং সৌমেনকে উদ্ধার করে। যুবককে অপহরণের অভিযোগে পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তারও করে পুলিস। তাদের মধ্যে রয়েছে স্থানীয় এক অটোচালকও। যে টাকা নিয়ে এমন ভয়ানক বিবাদ, সেটা অভিযুক্তরা কেন ধার দিয়েছিল পুলিস তা জানার চেষ্টা করছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ